শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মাহিকে উপ-কমিটিতে রাখতে বললেন ওবায়দুল কাদের

প্রতিবেদক
যায়যায়দিন
February 4, 2023 10:39 am

আজকালের কন্ঠ ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য করতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এ দিন সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন মাহিয়া মাহি।

দলীয় সূত্র জানায়, ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করেন মাহিয়া মাহি। তখন দলের ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, সামনে উপ-কমিটি হবে, তাকে যে কোনো উপ-কমিটিতে রেখে দিও।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা মাহিয়া মাহিকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে রাখার কথা বললে তাতে সায় দেন ওবায়দুল কাদের।

জানতে চাইলে চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে।

মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার বলেন, সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে কথা বলেছেন সাধারণ সম্পাদক। একইসঙ্গে মাহিকে দলের জন্য কাজ করতে বলেছেন।

 

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

টানাপোড়েনের আভাস মিলেছিল জি-২০ সম্মেলনেই

বরিশাল-০৬ বাকেরগঞ্জ উপজেলার সেবক হতে চান : মনজুরুল হক মঞ্জু

প্রযোজকরা বিপদে পড়লে ফোন করেন : নোরাকে

সৌদিতে ধূলিঝড়ে ১৩ গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ৪

বিয়েটা সবসময় মসজিদে করতে চেয়েছিলাম : মুনজেরিন

আওয়ামী লীগ নেতা আব্দুর নুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ

এনসিপিতে যোগদানের হিড়িক পড়েছে: আখতার হোসেন

ছায়ার ভেতরের কণ্ঠস্বর: ক্যাম্পাসে সমকামভীতি মোকাবিলা এবং মানব মর্যাদার অধিকার

নড়াইলে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণার গাড়ীবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশে রয়েল জিপি সিরিজের লিফট চালু করলো জেপি বিল্ড বিডি