শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৫৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া : ড. হাছান মাহমুদ

প্রতিবেদক
যায়যায়দিন
March 26, 2023 12:01 pm

অনলাইন ডেস্ক : জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় কোনো একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভালো খাবার খাইয়েছে। সেই অপরাধে পাকিস্তানিরা তাদের ধরে নিয়ে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে। আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে, (পাকিস্তানিরা) খালেদা জিয়াকে নতুন বউয়ের আদরে আদর-যত্ন করেছে, এতেই তো প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন আবোল-তাবোল বকছেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রথম সরকার যে সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন। সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল। তারা ইতিহাস বিকৃতি করেছিল ২১ বছর ধরে। সেই ইতিহাস বিকৃতি যখন ঢেকে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন আবোল-তাবোল বলা শুরু করেছেন।

সর্বশেষ - সারাবাংলা