শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:০২ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মোরেলগঞ্জে আওয়ামীলীগ নেতার গণসংযোগ ও সমাবেশ

প্রতিবেদক
যায়যায়দিন
July 31, 2023 3:36 pm

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগ নেতার সমাবেশ ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ ও সমাবেশ করেন আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন।বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,জামায়াত বিএনপির নৈরাজ্যে, আগুন সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নৌকা প্রতীকের পক্ষে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩১ জুলাই) বেলা ১১ টায় মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আর জামিল হোসাইন সমাবেশ ও গনসংযোগ করেন। মোরেলগঞ্জ উপজেলা পরিষদ হতে মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু যুব সেন্টারের সহ-সভাপতি মোঃ বাদশা মীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। যুব সেন্টার নেতা রুহুল আমীন ও নাইম হাসান প্রমুখ।

সর্বশেষ - সারাবাংলা