শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

কক্সবাজারে পাহাড়ধসে বৃদ্ধ নিহত

প্রতিবেদক
যায়যায়দিন
August 15, 2023 1:12 pm

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নে পাহাড়ধসে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত মোহাম্মদ আজম কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলার পাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজম পাহাড় কেটে ঘর নির্মাণ করেছিল। কিন্তু সেই বাড়িতে রাতে পাহাড়ের কিছু মাটি ধসে পড়ে। পরে মাটি সরানোর জন্য আজম সেখানে যান। এ সময় ধসে পড়া মাটি সরানোর সময় ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়লে আজম চাপা পড়েন। পরে তার স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা