শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বরগুনার বামনায় কু প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

প্রতিবেদক
যায়যায়দিন
August 16, 2023 11:40 am

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা জেলার বামনা উপজেলায় সুমি বেগম( ৩৩)নামে এক গৃহবধূকে কুপ্রস্তাব দিলে,তাতে রাজি না হওয়ায়,তাকে কুপিয়ে আহত করা হয়।

বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের সুমি বেগমের ওপর এ হামলা চালায় একই গ্রামের বাচ্চু চৌকিদার ও রাসেল চৌকিদার নামে দুই বখাটে।পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

এ হামলায় সুমি বেগমের কানের একটি অংশ কেটে যায় ও মাথায় আঘাত লাগে, এর ফলে ভুক্তভোগী গৃহবধূর মাথায় ৬টি সেলাই লাগে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমি বেগম বলেন, আমার স্বামীর নাম জামাল হাওলাদার তিনি ব্যবসার সুবাদে চট্টগ্রামে থাকেন। আমি বাড়িতে এক ছেলে নিয়ে বসবাস করি। আমার স্বামী বাড়িতে না থাকার সুবাদে বাড়ির পাশেই সম্পর্কে চাচা শ্বশুর আমাকে বিভিন্ন রকম কুপ্রস্তাব দিয়ে আসছিল অনেকদিন যাবত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে কিছুদিন আগে আমাকে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন তিনি। বিষয়টি এলাকায় জানা-জানি হলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাকে জুতা-পেটা করা হয়। আজ দুপুরে স্থানীয় বাজার থেকে আমি বাড়িতে যাবার পথে নির্জন জায়গায় আমাকে খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আনোয়ার মাস্টারের ছেলে বাচ্চু চৌকিদার ও রাসেল চৌকিদার।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক লোকমান হোসাইন জরুরী বিভাগের চিকিৎসকদের বরাত দিয়ে জানান,সুমি বেগমের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় ক্ষত রয়েছে ও একটি কানের আংশিক কেটে গেছে। তার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত আছি। আহত ওই নারী’কে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সর্বশেষ - সারাবাংলা