শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

প্রতিবেদক
যায়যায়দিন
November 21, 2023 4:21 pm

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর ছেলে সালাউদ্দিন (২০)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মো. শিপন আহমেদ ঢাকা পোস্টকে জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর কৌশলে বসতঘরে প্রবেশ করে ভুক্তভোগী মা-মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে ৪ অক্টোবর চুনারুঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে শাকিল আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল মনছুর চৌধুরী সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সর্বশেষ - সারাবাংলা