শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীর ‘২০তম’ জন্মদিনে যে বার্তা দিলেন সাকিব

প্রতিবেদক
যায়যায়দিন
December 30, 2023 10:05 pm

ইনজুরির কারণে খেলার মাঠে না থাকলেও, ব্যস্ততার কমতি নেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। মাগুরা-১ আসন থেকে সংসদ নির্বাচন করছেন তিনি। নির্বাচনী প্রচারণায় নিজের এলাকায় সাকিব ব্যস্ত সময় পার করছেন। যে কারণে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিনে পরিবারের কাছে যেতে পারেননি টাইগার ক্রিকেটার। তবে ঠিকই তিনি শিশিরের ৩৪তম জন্মদিনের বার্তা এবং কেক পাঠিয়ে দিয়েছেন। তার প্রশংসা করে পাঠানো বার্তায় মজার এক তথ্য সামনে এনেছেন শিশির।

স্বামী সাকিব নাকি প্রশংসার সুরে শিশিরের বয়স মাত্র ‘২০’ হয়েছে বলে উল্লেখ করেছেন। নিজের জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শিশির। জন্মদিনে স্ত্রীর পাশে না থাকতে পারলেও বিশেষ ভালোবাসা পাঠিয়েছেন সাকিব। তার পাঠানো ফুল ও কেক পেয়ে শিশিরও উচ্ছ্বসিত।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিশির লিখেছেন, ‘বাচ্চাদের কাছে আমার স্বামী জানিয়েছে– আমি নাকি আজ ২০ বছরে পা দিয়েছি। এটিকে আমি প্রশংসা হিসেবে নিচ্ছি এবং সবাইকে দারুণ সব শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ।’

সর্বশেষ - সারাবাংলা