শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:০০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ইশতেহার বাস্তবায়নই মূল টার্গেট: কাদের

প্রতিবেদক
যায়যায়দিন
January 12, 2024 5:32 pm

নতুন সরকারের সামনে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নতুন সরকারের প্রস্তুতি কী- জানতে চাইলে কাদের বলেন, আমরা মন্ত্রিপরিষদ বৈঠক করবো, যার যার দপ্তরে কাজ করবো। বিশেষ করে আমাদের ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নতুন মন্ত্রিপরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

নতুন সরকারের সামনে কী চ্যালেঞ্জ থাকছে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চ্যালেঞ্জ আসলে, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক। সামনে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করা অত সহজ কাজ না।

তিনি বলেন, তবে আমাদের একটা বিশ্বাস আছে, আজ যে এই সংকট অতিক্রম করে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, এটা জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য সম্ভব হয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং সংকটে রূপকের ভূমিকা পালন করেছেন, সে কারণেই মূলত আমরা সাহস রাখি, আশা রাখি। তিনি আমাদের আশার বাতিঘর, তিনি আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

লাল গালিচায় ছিড়ে গেল আলিয়ার ডায়মন্ডের নেকলেস, যেভাবে সামাল দিলেন

ঘুমের আগে যে ৪ খাবার খাবেন না

ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে এমসিসির বিবৃতি

ভারতকে কোণঠাসা করে পাকিস্তানের সুরেই কথা বলছেন ট্রাম্প

যে ৫ খাবার গোপনে শিশুর ক্ষতি করছে

তীব্র শীতের মধ্যে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাজধানীজুড়ে অবস্থানের পাশাপাশি শান্তি সমাবেশের মাধ্যমে শোডাউন করবে আওয়ামী লীগ

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর, সম্পাদক তছলিম

ছায়ার ভেতরের কণ্ঠস্বর: ক্যাম্পাসে সমকামভীতি মোকাবিলা এবং মানব মর্যাদার অধিকার

ভোটারদের কেউ উৎসাহিত ও নিরুৎসাহিত করতে পারবে না : ইসি