শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বাঁধাকপি যেভাবে ওজন কমাতে সাহায্য করে

প্রতিবেদক
যায়যায়দিন
January 12, 2024 9:09 pm

শীতকালীন সবজি বাঁধাকপি এখন বাজারে বেশ সহজলভ্য। এই সবজি খুবই পুষ্টিকর। জানলে অবাক হবেন, এই ক্রুসিফেরাস সবজিতে আছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ও যৌগ।

এছাড়া এই সবজি ওজন কমাতে সহায়তা করে, পাচনতন্ত্রকে পরিষ্কার করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি সিরাম ও কোলেস্টেরলের মাত্রাও কমায়।

বাঁধাকপি কীভাবে ওজন কমাতে সাহায্য করে?

বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ও একটি স্বাস্থ্যকর অন্ত্র বজায় রাখে। ফলে অন্ত্রে থাকা টক্সিন ধ্বংস হয়ে যায়।

এমনকি অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতাও কমায় এই সবজি। ফাইবারসমৃদ্ধ এই সবজি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেয়।

এছাড়া বাঁধাকপি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কারণ এটি ভিটামিন সি সমৃদ্ধ। সালফারযুক্ত যৌগ সালফোরাফেন থাকায় এই সবজি কিছুটা তো লাগতে পারে। আর এই যৌগই কিন্তু ক্যানসারের অগ্রগতি রোধ করে।

লাল বাঁধাকপিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসার কোষের অগ্রগতি ধীর করে দেয় এমনকি এরই মধ্যে গঠিত ক্যানসার কোষগুলোকে মেরেও ফেলে।

বাঁধাকপিতে পাওয়া যায় একটি অ্যামিনো অ্যাসিড যার নাম গ্লুটামিন। এটি একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি অ্যাজেন্ট।

এমনকি বাঁধাকপি ভিটামিন কে সমৃদ্ধ। এটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো। গবেষকরা বাঁধাকপিতে প্রায় ২০টি ভিন্ন ফ্ল্যাভোনয়েড ও ১৫টি ফেনল শনাক্ত করেছেন।

এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যালসিয়াম ও পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, যা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়।

তবে সতর্ক থাকতে হবে, শীতকালীন সবজি হওয়ায় বাঁধাকপিতে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য পরজীবী দ্বারা সংক্রমণের প্রবণতা আছে।

এ কারণে বাঁধাকপি কাঁচা খাওয়া এড়িয়ে যেতে হবে। এমনকি আপনার যদি বাঁধাকপিতে অ্যালঅর্জি থাকে বা পেটে সহ্য না হয় তাহলে তা খাওয়া থেকে বিরত থাকুন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

সেন্টমার্টিনে ৩ দিন বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজ চলাচল

বিয়ের আগে ইন্টারনেটে যা জানতে চায় মেয়েরা

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন ছেলেরা

৪০ কর্মীকে ৯০ কোটি টাকা বোনাস

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেন্সাস ইউনিয়ন ৭নং ওয়ার্ড বাসীর চলাচলের একমাত্র রাস্তাটির ভোগান্তিতে এলাকাবাসী

খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?

নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল

ভেদরগঞ্জ উপজেলা সখিপুরে ৪৬৭২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে সখিপুর থানা পুলিশ