শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রতিবেদক
যায়যায়দিন
September 29, 2024 4:32 pm

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের চিহ্নিত চাঁদাবাজ আতাউর রহমানকে (৪৭) সেনাবাহিনী আটক করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা হাবিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আতাউর রহমান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সন্ত্রাসী আতাউর মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন মার্কেটে প্রায় ৩০টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। পরে প্রত্যেক দোকানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের দোকান খুলে দেয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথের বিশাল জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে দোকান প্রতি ৫০০ টাকা করে প্রতিদিন ২ লাখ টাকার উপরে চাঁদা আদায় করেন তিনি।

এ ছাড়াও নাফ ও বোরাক পরিবহন এবং ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন পরিবহনে ব্যাপক চাঁদাবাজি করে আসছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মহসিন বলেন, সেনাবাহিনীর সদস্যরা আতাউর রহমানকে আটক করে থানায় দিয়ে গেছেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

জিম্মি জাহাজের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ব্যাংকে বাড়ছে বিত্তশালীদের টাকা

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ অপেক্ষমাণ: কায়াস মাহমুদ

একজন মাদক আসামি দু’হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ফেনীতে

শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

বেনজীরের গ্রেপ্তার হওয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

‘জায়েদ-সায়ন্তিকা মিলে ফাঁসিয়ে দিল আমাকে’