শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৩৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সুখবর পেলেন সাকিব

প্রতিবেদক
যায়যায়দিন
October 10, 2024 5:51 pm

আবুধাবী টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আসন্ন আসরের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাকিবের সঙ্গে চুক্তির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

এই লিগের সর্বশেষ আসরেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি ছিল সাকিবের। তবে চোটের কারণে গত আসরে মাঠে নামা হয়নি তার। আসর শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান এই অলরাউন্ডার। আসন্ন আসরে আবারও সাকিবের ওপর আস্থা রাখছে দলটি।

এদিকে সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অলরাউন্ডার।

টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। তবে নিরাপত্তা ইস্যুতে দেশের মাটিতে এই সিরিজে তার খেলা নিয়ে সংশয় আছে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় সীমান্তে ৮ শিশুসহ ২৪ জনকে বিএসএফের পুশ ইন

আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে, বললেন ট্রাম্প

জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধা ও রক্তদান কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি সপ্ন সুষ্ঠ একটা নির্বাচন, ইকবাল সোবহান চৌধুরী

আন্দোলনের নামে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

খাঁটি দুধের কি কি কার্যকারিতা

আক্রমণ করবো না, সতর্ক পাহারায় থাকবো: ওবায়দুল কাদের

কেরানীগঞ্জে সাংবাদিকদের আয়োজনে সহস্রধিক পথচারীদের মাঝে শরবত বিতরণ

ফলাফল মেনে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

সেন্টমার্টিনে ৩ দিন বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজ চলাচল