শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:০৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

স্কুল-কলেজ স্থাপন ও অ্যাকাডেমিক স্বীকৃতির সংশোধিত নীতিমালা জারি

প্রতিবেদক
যায়যায়দিন
July 14, 2023 7:34 pm

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির সংশোধিত নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির নীতিমালা ২০২২ (সংশোধিত-২০২৩)’ জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এর আগে ২০২২ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির নীতিমালা ২০২২’ জারি করা হয়েছিল। এবার সেই নীতিমালাটি সংশোধন করল শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত নীতিমালাতেও শিক্ষা বোর্ডগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলো এ নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান করবে।

তবে কোনো আবেদন নীতিমালার বিধি-বিধান সাপেক্ষে না মঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে না মঞ্জুর হওয়ার কারণসহ জানিয়ে দিতে হবে।

সর্বশেষ - সারাবাংলা