শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

‘মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না’: পরীমণি

প্রতিবেদক
যায়যায়দিন
May 27, 2023 12:41 pm

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মা’। এতে এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পর্দার বাইরে বাস্তবেও এক পুত্র সন্তানের মা এই অভিনেত্রী। তবে মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেন পরীমণি।

অভিনেত্রী বলেন, নায়িকারা মায়ের ভূমিকায় অভিনয় করলেও, তার আবেদন কমে যাবে, এমন কথায় আমি মোটেও বিশ্বাসী নই। মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না। আমাদের পাশের দেশের অনেক নায়িকাই মা হয়ে অভিনয় করছেন। তাদের ইমেজ তো নষ্ট হয়নি। তাই আমারও নায়িকা ইমেজ নষ্ট হবে না বলেই মনে হয়।

পরীমণি আরও বলেন, ‘মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর অনেকেই আমার ভীষণ প্রশংসা করেছিল, এমন চরিত্রে বেছে নেওয়ার জন্য। তাদের সেই প্রশংসাও আমাকে এই সিনেমায় অভিনয়ের প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, অভিনেত্রী থেকে পরিপূর্ণ শিল্পী হতে চাইলে সব ধরনের চরিত্রে অভিনয়ের সাহস থাকতে হবে। আমি সেই সাহস নিয়েই সিনেমায় কাজ করার চেষ্টা করি। তাই সন্তানের প্রতি একজন মায়ের যে আবেগ-অনভূতি কাজ করে, সেটা ভালোভাবে জেনে নিজের মধ্য আত্মস্থ করার পরেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।

প্রসঙ্গত, বর্তমানে সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি ‘মা’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি। আপাতত সিনেমার কাজ করছেন না। অভিনেত্রীর কাছে বর্তমানে সন্তানের দেখভালটাই জরুরি। তাই এখন রাজ্য এবং সংসারেই বেশি সময় দিচ্ছেন।

সর্বশেষ - সারাবাংলা