শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:২০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জামালপুর সদর উপজেলায় বিজন কুমার চন্দের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিবেদক
যায়যায়দিন
May 7, 2024 10:16 pm

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন তার প্রতিপক্ষ প্রার্থী
বিজন কুমার চন্দের বিরুদ্ধে জামালপুর জেলা নির্বাচন অফিসে অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৪ মে) জামালপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের জন্য ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে নোটিশে বলা হয়, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন, আপনার ও আপনার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আপনাকে আগামী ০৫ মে ২০২৪ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো।

আগামী বুধবার প্রথম ধাপে এখানে ভোট গ্রহণ করা হবে। চেয়ারম্যান পদে বিজন কুমার চন্দ, এডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ চারজন প্রার্থী রয়েছেন।

সর্বশেষ - সারাবাংলা