শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

হরতাল থেকে অবরোধে বিএনপি

প্রতিবেদক
যায়যায়দিন
October 29, 2023 8:21 pm

মহাসমাবেশ পণ্ড ও পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল শেষ হয়েছে। হরতালে রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া বিএনপির তেমন কোনো কার্যক্রম ছিল না।

তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক ও অন্য নেতাদের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে দিনভর উত্তাপ ও উৎকণ্ঠা ছিল। ৩০ অক্টোবর বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক, রেল ও নৌ-পথে সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা আদায়ে এ কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ - সারাবাংলা